টানা তৃতীয়বার স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে আমাজন। সমালোচকরা বলছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে হুমকির মুখে জীববৈচিত্র্য। মানবসৃষ্ট অগ্নিকাণ্ডে ল্যাবরিয়া অঞ্চলের বিশাল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।
কেটে ফেলা গাছের গুঁড়িগুলো পুড়ে কয়লা হয়ে দাঁড়িয়ে আছে শুকনো কাঠির মতো। আমাজনের এমন ভয়াবহ অবস্থা গেল এক দশকেও দেখেনি কেউ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত কয়েক বছরে দক্ষিণ আমাজনে বন উজাড়ের হার বেড়ে গেছে।
ল্যাবরিয়া শহরের সীমান্তবর্তী এলাকা ছাড়াও আশপাশের ন্যাশনাল পার্কেও গাছ কেটে পুড়িয়ে ফেলা হচ্ছে। এতে গত বছরের তুলনায় এ বছর সৃষ্ট দাবানলের পরিমাণও বেশি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।











