চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ।
আজ রবিবার (৪ সেপ্টেম্বর) প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর গত বুধবার জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন মাহাথির। মঙ্গলবার পর্যন্ত বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।
মাহাথিরের বক্তব্য মতে, করোনা টিকার তিনটি ডোজ নিয়েছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার খ্যাত এ আইনপ্রণেতা। সর্বশেষ ডোজটি নিয়েছিলেন গত বছরের নভেম্বরে।
রয়টার্স জানিয়েছে, করোনা সংক্রমিত হওয়ার আগে মাহাথির হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বাইপাস সার্জারিও করাতে হয়েছিল তাকে।











