spot_img
spot_img

কানাডার অটোয়ায় বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলা; নিহত ২

কানাডার রাজধানী অটোয়ায় বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় গভীর রাতে ঘটনাটি ঘটেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ভেন্যুতে দুইটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হঠাৎ গোলাগুলির শব্দ শুনে অবাক যান অতিথিরা। অনেকে দৌড়ে নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করেন।

ওই রাতে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন নিকু। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, হঠাৎ হট্টগোল শুরু হয়ে যায়। যে যার মতো দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তার ঠিক নেই।

তিনি আরও বলেন, টানা গুলি হচ্ছিল। কিছুক্ষণ থামলো, আবারও শুরু হলো। ১৫ থেকে ১৬টি গুলির শব্দ শুনতে পেয়েছি আমি।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ