spot_img

লাদাখে চীনের বিরুদ্ধে কামান নিয়ে প্রস্তুতি নিচ্ছে ভারত

পূর্ব লাদাখ ও অরুণাচল প্রদেশের এলএসিতে চীন তাদের সৈন্য সংখ্যা আবারও বাড়াচ্ছে অভিযোগ তুলে যেকোন সময় এম-৭৭৭ কামান নিয়ে মোকাবিলা করতে প্রস্তুনি নিচ্ছে ভারত।

শনিবার (২ অক্টেবার) ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ কুমার নারভানে এ প্রসঙ্গে বলেন, এলএসিজুড়েই নতুন করে চীনা সেনা মোতায়েন করা হচ্ছে। আমাদের কাছে যা উদ্বেগের বিষয়। তবে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে বলেও দাবি তার।

ভারতীয় সেনাবাহিনী সূত্র বলছে, পূর্ব লাদাখে সম্ভাব্য চীনা হামলা মোকাবিলায় ইতিমধ্যেই এম-৭৭৭ এবং কে-৯ বজ্র হাউইৎজার কামান মোতায়েন করা হয়েছে। মিনিটে পাঁচ রাউন্ড গোলা ছোড়া যায় এম-৭৭৭ কামান থেকে। পাল্লা সর্বোচ্চ ৩০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের বিএই সংস্থার তৈরি ১৫৫ মিলিমিটারের (৩৯ ক্যালিবার) এম-৭৭৭ আফগানিস্তানে ন্যাটো বাহিনীর অন্যতম হাতিয়ার ছিল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ