spot_img

ই-কমার্সের টাকা পাওয়া গেলে ফেরত দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ই-কমার্সের নামে জনগণের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা ফেরত পাওয়া গেলে সেটা গ্রাহকদের ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে যেটুকু করার সেটুকু করেছি। তবে এ রকম হায় হায় কোম্পানি যখন সৃষ্টি হয়… সেটা যদি শুরুতেই ধরিয়ে দিতে পারতেন তবে কোম্পানিগুলো মানুষের সঙ্গে প্রতারণা করতে পারতো না।

সোমবার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, টাকাগুলো যারা নিয়েছে তারা সেগুলো কোথায় পাচার করেছে তদন্ত হচ্ছে। কোকো টাকা পাচার করেছিল। আমরা কিন্তু কিছুটা হলেও ফেরত আনতে পেরেছি। অর্থাৎ খালেদা জিয়ার ছেলের টাকা ফেরত আনতে পেরেছি। এ রকম বহু আছে। চেষ্টা করে যাচ্ছি। করোনা এসে কিছুটা সমস্যা করেছে। না হলে আরও অনেকের টাকাই আনতে পারতাম।

তিনি বলেন, এই যে মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে কিছু মানুষ টাকা বানানোর যে প্রতারণা করেছে, এটার উপযুক্ত শাস্তি অবশ্যই হবে। আমরা বসে নেই। এদেরকে ধরা হয়েছে। দুই-একজনকে গ্রেফতার করা হয়েছে। একবার যখন ধরা হয়েছে তখন টাকা কোথায় রাখলো সেটাও বের করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ