শরীয়তপুরের ডামুড্যায় পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম। এসময় অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে এ ডামুড্যা পৌর শহরে এ ঘটনা ঘটেছে।
ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝি জানান, গোসাইরহাট উপজেলা থেকে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝির অফিসে নেতাকর্মীসহ নৈশভোজ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।
এসময় ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবরসহ ১৫/২০ জন লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেন আহতরা।
এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম বলেন, আমাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।











