spot_img

বিশ্বনবীকে (সা.) নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি ও ধর্ম অবমাননার প্রতিবাদে ঢাকায় এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৪ অক্টোবর) বাদ জুমা বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদ দক্ষিনখান উত্তরা ঢাকার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা রামগিরি মহারাজের কটুক্তির তীব্র নিন্দা জানান এবং তাতে বিজেপি নেতার সমর্থনকে ইসলাম এবং মুসলিমদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন।

সমাবেশে বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষোদ এর কেন্দ্রীয় শুরা কমিটির প্রতিনিধি রাকিব হাওলাদার নিম্নোক্ত দাবিগুলো তুলে ধরেন।
১. নবী করীম( সাঃ)এর অবমাননাকারী পার্থ বিশ্বাস পিন্টুকে ফাঁসি দিতে হবে। ২. সংসদে আইন পাশ করতে হবে যে নবী করিম (সা.) এর কটূক্তকারীদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। ৩. ভারতের সাথে সমস্ত নতজানু লেনদেন বন্ধ করতে হবে। ৪. নবী করিম (সা.) এর কটূক্তিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে শেখ হাসিনা সরকার যাদেরকে গ্রেফতার করেছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ৫. রাষ্ট্রীয়ভাবে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলটি দক্ষিনখান বাজার থেকে শুরু করে কেসি হসপিটাল এর দিকে অগ্রসর হয়। এতে বৃহত্তর ঢাকার বিভিন্ন এলাকার উল্লেখযোগ্য কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও, দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরাও এই সমাবেশে যোগ দেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ