spot_img
spot_img

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও আমেরিকা গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (৩ অক্টোবর) তিনি এ সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠাতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন। পাশাপাশি তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন।

পরবর্তী সময়ে তিনি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠাতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান উভয় দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ