সর্বোত্তম উপায়ে মেয়েদের স্কুলে ফেরানোর পন্থা নিয়ে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার কাজ করছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বিদেশি কর্মসূচি ও সাহায্য বিভাগের পরিচালক ওয়াহিদুল্লাহ হাশেমি।
তিনি বলেন, তালেবান নারীশিক্ষার বিপক্ষে নয়, তবে তাদেরকে সর্বোত্তম উপায়ে কীভাবে স্কুলে আসতে দেওয়া যায় তা নিয়ে কাজ করছে সরকার।
আফগান শিক্ষা মন্ত্রণালয়ের বিভাগীয় এ প্রধান বলেন, আফগানিস্তানের কোনো শিক্ষিকাকে বরখাস্ত করা হয়নি। মেয়েদের স্কুলে যাওয়ার ব্যাপারে শিগগিরই কিছু ভালো খবর ঘোষণা করা হবে।











