ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে পাগলা থানার আহা আলীর টেক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের গহর ব্যাপারীর ছেলে কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।
পাগলা থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।











