স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম জানিয়েছেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরের রাজধনী হোটেল ইন্টারকন্টিনেন্টালে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আবুল বাশার খুরশীদ আলম বলেন, ডেঙ্গু রোগের সুচিকিৎসা নিশ্চিতে সারাদেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে এই নির্দেশনা ব্যস্তবায়ন হয়েছে।
তবে রাজধানীর একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর দেওয়া এই নিদের্শনা মানছে না ঢাকার হাসপাতালগুলো। রোগীদের ওষুধও কিনতে হচ্ছে বাইরে থেকে। দেওয়া হচ্ছে না মশারি।










