spot_img
spot_img

খালেদা জিয়ার কথায় তো বিএনপিই চলে না : এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বিএনপির নেত্রী এতিমের টাকা মেরে খাওয়ার দায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় জেলের পরিবর্তে তিনি এখন বাসায় আছেন। বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়ার কথায় নাকি ১০ ডিসেম্বর পর থেকে দেশ চলবে। দেশ চলা তো দূরের কথা, তার কথায় তো বিএনপিই চলে না। টেমস নদীর পাড় থেকে দল চালায় আরেক সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান।

শুক্রবার (৪ নভেম্বর) শরীয়তপুরের নড়িয়ার ভূমখাড়া ইউনিয়ন উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বেই একমাত্র ঐক্যবদ্ধ বলে দাবি করে এনামুল হক শামীম বলেন, খালেদা জিয়ার কথায় দেশ চলবে, এমন উদ্ভট বক্তব্যে দেশের মানুষের মানুষের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়েছে। কারণ, বিএনপিদের বিবেকও তো নাড়া দেওয়ার কথা খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতিবাজ। কোনো বিবেকবান মানুষ কোনো দুর্নীতিবাজের কথায় চলতে পারে না। আর মানবতার মা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, মেধা ও দক্ষতায় সেরা।

তিনি বলেন, আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি জনসভা ও সমাবেশের নামে যতোই চক্রান্তের জাল বুনুক না কেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে পরাজিত করা সম্ভব নয়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শুধু শহরের উন্নয়নের দিকেই নজর দেননি, গ্রাম বাংলার উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছেন। সরকার দুুর্গম চরাঞ্চলের মানুষের বিদ্যুতের আলোর ব্যবস্থা করতে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিয়ে গ্রামকেও শহরে রূপ দিয়ে শুধু নির্বাচনী প্রতিশ্রুতিই রক্ষা করেননি, শহরের আধুনিক সুবিধা নিশ্চিত করেছেন পল্লীবাসীর জন্য। এরই সাথে ইন্টারনেট সুবিধা সংবলিত ডিজিটাল সেবা নিশ্চিত করে মানুষের হাতে তুলে দিয়েছেন কষ্ট লাঘবের যাদুর কাঠি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ