spot_img
spot_img

চট্টগ্রামেও কার্যকর হচ্ছে শিক্ষার্থীদের হাফ ভাড়া

ঢাকার মতো বন্দর নগরী চট্টগ্রাম শহরেও গণপরিবহনে হাফ ভাড়া চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দ্রুতই এই ঘোষণা আসবে মালিকদের পক্ষ থেকে। তবে এর জন্য পূর্বের জারিকৃত শর্তগুলোকে শিক্ষার্থীদের অবশ্যই মানতে হবে।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ পরিবহন মালিক সমিতির একজন শীর্ষ নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতা বলেন, আমরা ইতোমধ্যে রাজধানীতে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করেছি। এটি এখন কার্যকর হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার চট্টগ্রামেও হাফ পাস চালু করা হবে।

ঢাকা ও চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু হলে, অন্যান্য বিভাগীয় শহরে কেন হবে না- জানতে চাইলে এই নেতা বলেন, মূলত যেসব শহরে সিটি বাস রয়েছে সেগুলোতে পর্যায়ক্রমে চালু করা হবে। চট্টগ্রাম ছাড়া অন্যান্য শহরে সিটি বাসের পরিস্থিতি বিবেচনায় সেসব শহরগুলোতেও চালু করার বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত ৩০ নভেম্বর আনুষ্ঠানিক এক ঘোষণার পর ১ ডিসেম্বর থেকে রাজধানীতে হাফ পাস কার্যকর শুরু হয়। তবে বেশ কিছু শর্ত সাপেক্ষে হাফ পাস চালু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ