spot_img
spot_img

পাবজি খেলতে না পেরে আত্মহত্যা করল ১২ বছর বয়সী কিশোর

কুমিল্লায় মোবাইল ফোনে পাবজি গেমস খেলতে না দেওয়ায় আত্মহত্যা করেছে ১২ বছর বয়সী শুভ মজুমদার নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

শনিবার (৪ নভেম্বর) নগরীর ঠাকুরপাড়া এলাকার মদিনা মসজিদ সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুভ পাবজি ও ফ্রি-ফায়ার গেমস খেলতো। কিন্তু তার মা পুর্নিমা মজুমদার তাকে মোবাইল ফোন দিতে চাইতো না। শনিবার দুপুরেও সে তার মায়ের কাছে মোবাইল ফোন চায়। কিন্তু তার মা তাকে মোবাইল ফোন না দেওয়ায় সে ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে সে পাখার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ধারণা করা হচ্ছে সে ওয়াড্রফের উপর উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা জানালা দিয়ে দেখে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

শুভ কান্দিরপাড় এলাকার মলয় মজুমদারের ছেলে। সে কুমিল্লা মর্ডান হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ