রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঢাকায় আসছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। আজকে রাতে অথবা আগামীকাল শুক্রবার সকালে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চেয়ারপার্সনের কার্যালয় থেকে জানানো হয়, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য ডা. জোবায়দা রহমান। তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন চিকিৎসকদের সঙ্গে। এখন তিনি ঢাকায় আসছেন খালেদা জিয়ার চিকিৎসার দেখভালের জন্য। তবে, আজকে রাতে তার ঢাকায় আসার কথা রয়েছে। অথবা কাল সকালে পৌঁছাতে পারেন।

ডা. জোবায়দা রহমানের আসা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ