করোনার কারনে সীমান্তে দীর্ঘ দুই বছর কঠোর বিধিনিষেধের মধ্যে থাকার পর এবার সব কিছু উন্মুক্ত করতে যাচ্ছে নিউজিল্যান্ড।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান এ ঘোষণা দেন।
তিনি বলেন, পরিবার পরিজন ও বন্ধুদের একত্রিত হওয়া প্রয়োজন। আমাদের ব্যবসা বাড়াতে দক্ষতা প্রয়োজন। নতুন যোগাযোগের জন্য রপ্তানিকারকদের অন্যান্য দেশে ভ্রমণ করা দরকার।
জেসিন্ডা আর্ডান বলেন, নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার ৯৩ শতাংশ টিকার দুটি ডোজ এবং অনেকেই বুস্টার ডোজ পাওয়ার কারণে এখন পরিবর্তন আনা সম্ভব।










