spot_img

শেখ হাসিনা মানুষের প্রয়োজনীয় খাদ্য নিশ্চিত করেছেন: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‌প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের প্রয়োজনীয় খাদ্য নিশ্চিত করেছেন। দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না। এখন প্রধানমন্ত্রী মানুষের বাসস্থান ও চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছেন। ঘরহীনকে ঘর দিচ্ছেন, যাতে করে কেউ ঘরহীন, গৃহহীন না থাকে। ফলে, এ দেশে কেউ ঘরহীন থাকবে না।

শনিবার (৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মধুপুরে শোলাকুড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মধুপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোদের উদ্দেশ করে আব্দুর রাজ্জাক বলেন, ‌বাঙালি, গারো, হাজং, চাকমা, মারমাসহ অবাঙালি ও সকল ধর্মের বর্ণের সবাই মিলে আমরা একটা পরিবার। বর্তমান সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। কিন্তু কিছু এনজিও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নের নামে বিদেশি সাহায্য এনে নিজেদের ব্যক্তিগত উন্নয়নে ও বাড়ি-গাড়ি কেনায় তা ব্যয় করছে। এ ব্যাপারে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সচেতন হতে হবে।

তিনি বলেন, কোনো গারোকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হবে না এবং কেউ বন বিভাগের অযৌক্তিক মামলার মাধ্যমে হয়রানির শিকার হবেন না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ