spot_img

সংবিধান মেনে দায়িত্ব পালন করব: সার্চ কমিটির প্রধান

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দিতে গঠিত সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‌কমিটির সম্মানিত সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে আমি বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করব।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আমাকে এবং আমার সহকর্মীদের এই মর্যাদাপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞ। শিগগির আমাদের প্রথম বৈঠক করব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ