spot_img

দীপু মনির পরিবারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির পরিবার-ঘনিষ্টদের বিরুদ্ধে ‘মিথ্যাচার ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকাস্থ ওই জেলার ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

মানববন্ধনে পল্লবী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম শাহজাহান দাবি করেন, শিক্ষামন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী একজন সৎ ও নির্ভীক মানুষ। পুরো চাঁদপুর জেলায় তার আত্মীয়-স্বজন রয়েছে। পরিবারের কেউ সম্পৃক্ত হলে বিচার হবে, এখানে মন্ত্রীকে কেন নিয়ে আসা হচ্ছে? তার বাবা একজন ভাষা সৈনিক ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ