spot_img

হিরো আলমকে অভিনন্দন জানাই : তথ্যমন্ত্রী

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বগুড়ার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। কারণ সে অনেক ভোট পেয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, তাকে এলাকার বিপুল সংখ্যক মানুষ সমর্থন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো অনেক কিছু বলেন। তাই সে কি বলল না বলল তাতে কিছু আসে যায় না। তবে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ