বগুড়া-৪ আসনের ভোট পুনর্গণনার দাবিতে আবেদন জানিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। রোববার (৫ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বরাবর লিখিতভাবে আবেদন করেন তিনি।
আবেদনে হিরো আলম জানান, তিনি বগুড়া-৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) স্বতন্ত্র প্রার্থী হয়ে উপ-নির্বাচনে অংশগ্রহণ করেন। গত ১ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণের পর কাহালু-নন্দীগ্রাম এলাকার কিছু ভোটকেন্দ্রের ফলাফল তার কাছে সন্দেহজনক মনে হয়েছে। এজন্য ৪৫টি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করে ফলাফল প্রকাশের আবেদন করেন। এই আসনে মোট কেন্দ্র ১১২টি।
হিরো আলম জানান, উপ-নির্বাচনের ভোটের ফলাফল সঠিক আছে কি না জানতে কেন্দ্রভিত্তিক ইভিএমের ভোটের প্রিন্ট কপি চেয়ে ভোট পুনর্গণনার আবেদন করা হয়েছে। ৪৫টি কেন্দ্রের ফলাফল পুনরায় প্রকাশের জন্য দাবি জানিয়েছেন তিনি।











