spot_img
spot_img

শ্রম আইনে শিগগিরই পরিবর্তন দেখা যাবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এরইমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। খুব শিগগিরই পরিবর্তন দেখতে পাবেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের পশ্চিমা ব্র্যান্ডের শতাধিক কারখানায় শ্রমিক নিরাপত্তার উন্নয়নে কাজ করে যাওয়া নিরাপনের নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এ আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা নিরাপন কর্মকর্তাদের বলেন, অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। আপনি খুব শিগগিরই পরিবর্তন দেখতে পাবেন।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী বলেন, অন্তর্বর্তী সরকার এরইমধ্যে শ্রমিক সংগঠন ও নির্মাতাদের সঙ্গে ১৮ দফা চুক্তি স্বাক্ষর করেছে, যা এই খাতে স্থিতিশীলতা এনেছে এবং পোশাক রপ্তানি বাড়াতে সাহায্য করেছে।

সাইমন সুলতানা গার্মেন্ট শিল্পে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে দলটির নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা এবং গ্রুপের স্বতন্ত্র পরিচালক তপন চৌধুরীর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান লামিয়া মোরশেদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ শীর্ষ পশ্চিমা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতার প্রতিনিধিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ