spot_img

নওগাঁ সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটকে রেখেছে বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তে সিরাজুল ইসলাম নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে আদাতলা বিজিবি’র আওতায় ৪৪/১ এস পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ৮ থেকে ১০ জনের এক দল গরু ব্যবসায়ী আদাতলা বিজিবি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। বুধবার ভোরে দিকে আদাতলা বিজিবি’র আওতায় ৪৪/১ এস পিলার এলাকা দিয়ে তারা গরু নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করার সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের ধাওয়া করে। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও সিরাজুল ইসলাম বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।

সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুন জানান, সিরাজুল ইসলামের সঙ্গে যারা গরু আনতে গিয়েছিলেন তারা ফিরে এসেছেন। তবে তার স্বামী এখনও ফিরেননি। সিরাজুলের সঙ্গে থাকা লোকজন ফিরে এসে আটকের বিষয়টি জানিয়েছে।

এবিষয়ে নওগাঁ ১৬বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাদিকুর রহমান গণমাধ্যমকে জানান, বিষয়টি জেনেছি। আটক যুবককে ফেরতের ব্যাপারে প্রক্রিয়া চলছে।

সিরাজুল ইসলাম উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ