নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল। এর প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বর অভিমুখে যাওয়া ও বুলডোজার মিছিলের কর্মসূচি ঘোষণা দেয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ নামের এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী রাত ৯টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র-জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাত ৮টার কিছু আগে ৩২ নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র-জনতা। চালানো হচ্ছে ভাঙচুর। ৩২ নম্বরের বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হচ্ছে।
এসময় ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, হাসিনার বিচার চাই-, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা- ইত্যাদি স্লোগান দিতে থাকে ছাত্র-জনতা।











