তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগন বলেছেন, গাজ্জায় শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি প্রতিবেশী লিবিয়ায় স্থিতিশীলতার জন্য তুরস্ক ও মিশর একসঙ্গে কাজ করছে।
বুধবার (৪ ফেব্রয়ারি) কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এরদোগান বলেন, ‘গাজ্জায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক মিশরের সঙ্গে কাজ করছে এবং এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। মিশরের সঙ্গে আমাদের যৌথ লক্ষ্য হলো লিবিয়ার ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা, যাতে দেশে স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যায়।’
গাজ্জায় মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এরদোগান বলেন, ‘কয়েক মাসের যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও সেখানে মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে।’
দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আফ্রিকায় মিসর ইতোমধ্যে তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। বর্তমান ৮-৯ বিলিয়ন ডলারের বাণিজ্য বাড়িয়ে ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে আঙ্কারার। সামুদ্রিক বাণিজ্য ও পরিবহন, নৌ চলাচলের স্বাধীনতা এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।
সূত্র: আনাদোলুর











