বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের উদ্বেগক ভিত্তিহীন : মাওলানা জাবিহুল্লাহ

আফগান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের সর্বশেষ উদ্বেগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, জাতিসংঘের বৈঠকে আফগানিস্তান উপস্থিত না থাকায় প্রকৃত আফগান অবস্থান ও বাস্তব সত্য সেখানে উপস্থাপিত হয় না। এই অনুপস্থিতির সুযোগ নিয়েই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অমূলক উদ্বেগ সামনে আসে।

মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কিছু দেশ এই শূন্যতাকে কাজে লাগিয়ে আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে প্রোপাগান্ডা চালায় এবং অকারণ আতঙ্ক ও সংশয় সৃষ্টি করে।

তিনি স্পষ্ট করে বলেন, আফগানিস্তান নিরাপদ; এখানে কোনো বিদেশি কিংবা স্বেচ্ছাচারী গোষ্ঠীর অস্তিত্ব নেই। তার বক্তব্য অনুযায়ী, আফগানিস্তানে দায়েশের উপস্থিতি পরাজিত হয়েছে; তবে তারা আফগানিস্তানের প্রতিবেশী এলাকায় ঘাঁটি গড়ে তুলেছে।

যদিও তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে এর আগে আফগানিস্তান ও ভারত আন্তর্জাতিক মহলের সঙ্গে বারবার পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী, বিশেষ করে দায়েশের উপস্থিতি এবং তাদের গোপন ঘাঁটি থাকার বিষয়ে নিজেদের উদ্বেগ শেয়ার করেছে।

মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ আরও আশ্বস্ত করে বলেন, আফগানিস্তানের ভূখণ্ড কারও বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি এ বিষয়ে কারও উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান এবং বলেন, যখন বলা হয় আফগানিস্তানের মাটি কারও বিরুদ্ধে ব্যবহার হবে না, এর অর্থ হলো এ নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ