বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে পুতিনের সাহায্য চেয়েছিলেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী: এপস্টেইন অডিও

ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে এবং ইসরাইলের জনসংখ্যার কাঠামো পরিবর্তন করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সাহায্য চেয়েছিলেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। সাহায্যের মধ্যে ছিল ১০ লাখ রুশ নাগরিককে ইসরাইলে পাঠানো।

শুক্রবার (৩০ জানুয়ারি) আমেরিকার বিচার বিভাগের প্রকাশিত এপস্টেইন ফাইলের এক গোপন অডিও রেকর্ডিংয়ে বিষয়টি উঠে আসে।

রেকর্ডিংয়ে বারাক বলেন, “আমি সবসময় পুতিনকে বলতাম, আমাদের শুধু আর এক মিলিয়ন দরকার। তাহলেই ইসরাইল নাটকীয়ভাবে বদলে যাবে। ওই এক মিলিয়ন রুশ।”

২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি রেকর্ডিং করা হয়েছিল। সেখানে বারাক বলেন, ইসরাইলের ভবিষ্যতে আসা রুশ বসতিদের ‘মান নিয়ন্ত্রণ’ করা উচিত। তিনি এমন একটি পরিকল্পনার কথা ভাবছেন, যার মাধ্যমে বিয়ে, দাফন এবং ইহুদির সংজ্ঞা নিয়ন্ত্রণ করার একচেটিয়া ক্ষমতা ভাঙা যাবে। পরিশীলিত ও সূক্ষ্মভাবে ব্যাপক ধর্মান্তরের দরজা খোলা উচিত।

বারাকের মতে, অনেক রুশ ধর্মান্তর ছাড়াই ইসরাইলে বসবাস করতে পারে। এটিকে ‘পূর্বশর্ত’ দিয়ে আটকানোর দরকার নেই। সামাজিক চাপ, বিশেষ করে দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে, মানিয়ে নেওয়ার প্রয়োজন থেকেই ধর্মান্তর হবে।

১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র গঠনের পর আরব ও মুসলিম দেশগুলো থেকে আসা ইহুদি নাগরিকদের নিয়ে রেকর্ডিংয়ে বারাক অবজ্ঞা প্রকাশ করেন। তিনি বলেন, “ইসরাইলের প্রতিষ্ঠাতারা, যারা মূলত পূর্ব ইউরোপের শ্বেতাঙ্গ আশকেনাজি ইহুদি ছিলেন, তারা যা করতে পেরেছেন, তা করেছেন। তারা উত্তর আফ্রিকা ও আরব দেশগুলো থেকে যেসব ইহুদি নিয়ে এসেছিলেন, এখন আমরা বাছাই করতে পারি। কে ইহুদি হবে তা নিয়ে আমাদের আরও খোলা মন থাকা উচিত। আমরা সহজেই আরও এক মিলিয়ন মানুষকে গ্রহণ করতে পারি।”

বারাক বলেন, ১৯৯০ ও ২০০০-এর দশকের শুরুতে রুশ অভিবাসনের ঢল ইসরাইলকে নাটকীয়ভাবে বদলে দিয়েছে। যুবতী মেয়েরাও এসেছিল, যারা কথা বলতে পারত না। এই সময় এপস্টেইনকে হাসতে শোনা যায়।

তিনি বলেন, “ছোট ইসরাইলের সীমার ভেতরেও একটি সমস্যা আছে। আরবরা (ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকরা) ধীরে ধীরে বাড়ছে। ৪০ বছর আগে তারা ছিল ১৬ শতাংশ, এখন তারা ২০ শতাংশ। আমাদের প্রথমে দ্রুজদের সমতা দিতে হবে। তারা প্রায় এক শতাংশ এবং তাদের আচরণ পুরোপুরি ইসরাইলিদের মতো।”

বারাকের পরিবারের শিকড় পোল্যান্ড ও লিথুয়ানিয়ায়। পরে তারা বসতি স্থাপনকারী হিসেবে ফিলিস্তিনে আসে।

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ