যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, জনগণ বিএনপিকে ভোট দেবে না। এটা তারা বুঝতে পেরেছে। এজন্য নানা অজুহাতে বিএনপি অপতৎপরতা চালাচ্ছে।
শনিবার (৫ মার্চ) দুপুরে বিএনপির বক্তব্যের প্রতিবাদে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে শেষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করে কেন্দ্রীয় যুবলীগ।
এসময় বিশৃঙ্খলার চেষ্টা করলে বিএনপির কর্মীদের রাজপথ থেকে হঠানোর হুঁশিয়ারিও দেন যুবলীগের নেতারা। এ সময় সংগঠনটির নেতারা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান উভয়েই আগামী নির্বাচনের জন্য অযোগ্য। তাই নির্বাচন বানচাল করতে চায় বিএনপি।










