spot_img

সাহসিকতার সাথে হক কথা বলে যেতে হবে: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, সারা দুনিয়াজুড়ে ইসলাম, মুসলমান ও আলেম-ওলামাদের বিরুদ্ধে চতুর্মূখী ষড়যন্ত্র চলছে। একটি মহল ইসলামের আওয়াজকে স্তব্ধ করতে চায়। তাই শত্রুর ভয়ে চুপ থাকলে হবে না, সাহসিকতার সাথে হক কথা বলে যেতে হবে।

শনিবার (৫ মার্চ) রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া মাহমুদিয়ায় ফারেগীন ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, হযরত মাওলানা ইসমাঈল শহীদ, মাওলানা রশীদ আহমাদ গাঙ্গুহী ও মাওলানা কাসেম নানুতভীসহ আমাদের পূর্বসূরিগণ সারাজীবন হক প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাতিলের মোকাবিলায় সকল ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব শায়খ সাজিদুর রহমান, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন, জামিয়ার প্রিন্সিপাল মুফতী জসিম উদ্দীন, মাওলানা বুরহান উদ্দীন কাসেমী, মাওলানা মোরশেদ আলম কাসেমী ও মাওলানা আখতারুজ্জামান আশরাফী প্রমূখ।

হেফাজত মহাসচিব শায়খ সাজেদুর রহমান বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থা দেশকে আদর্শ নাগরিক উপহার দিচ্ছে। আদর্শ নাগরিক তৈরি হলে দেশ থেকে সব ধরনের অপরাধ নির্মূল হবে। আদর্শ সমাজ গঠনে আলেমদের আরও ভূমিকা রাখতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ