বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরকালে নিখুঁত ও চমৎকার আয়োজনের জন্য বাংলাদেশ সরকার ও পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্প্রতি এক পত্রে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
মোদি ওই পত্রে লিখেন , সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ও মত বিনিময়ে তিনি আনন্দিত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুল ইসলাম সাক্ষরিত পত্রে আরও বলা হয়েছে, অত্যন্ত আকর্ষণীয়ভাবে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী।
গত ২৬ ও ২৭ মার্চ ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন।











