ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করার দাবি করেছে আমেরিকা।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের আকাশে তার যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ হওয়া এক মার্কিন সামরিক কর্মকর্তাকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।
এক বিবৃতিতে ট্রাম্প এ কথা জানান।
তিনি বলেন, “আমরা তাকে উদ্ধার করেছি! গত কয়েক ঘণ্টায় আমেরিকার সামরিক বাহিনী আমাদের এক সাহসী ক্রু সদস্যকে উদ্ধারে মার্কিন ইতিহাসের অন্যতম দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।”
উদ্ধার হওয়া ওই কর্মকর্তা একজন অস্ত্র বিশেষজ্ঞ এবং পদমর্যাদায় কর্নেল বলে জানান তিনি। ট্রাম্প আরও বলেন, “তিনি এখন সম্পূর্ণ নিরাপদে আছেন, এ কথা জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
ওই পাইলট একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ হন। এরপর তার অবস্থান শনাক্ত করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে মার্কিন সামরিক বাহিনী।
সূত্র: আল-জাজিরা











