ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমাদের ভূখণ্ড থেকে রুশ বাহিনী প্রত্যাহার ছাড়া রাশিয়ার সঙ্গে কোনও যুদ্ধবিরতি হতে পারে না।
বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি।
ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ মস্কোর সঙ্গে এমন কোনও চুক্তি মেনে নিতে পারে না, যেখানে রুশ সেনাদের দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে অবস্থানের সুযোগ দেওয়া হবে।
তিনি বলেন, চলমান সংঘাতের প্রথম ধাপে ইউক্রেনীয় বাহিনী রুশ আগ্রাসন প্রতিহত করেছে। দ্বিতীয় ধাপে ইউক্রেন তার ভূখণ্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করবে। তৃতীয় ধাপে ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের পথে অগ্রসর হবে।
সূত্র : আল জাজিরা











