দেশের প্রবীণ আলেম মাওলানা আব্দুল হক জালালাবাদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল বুধবার রাতে সিলেটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহ-এর অন্যতম খলিফা মাওলানা আতহার আলী রহ-এর জামাতা, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা উবায়দুল হক রহ-এর ছোট ভাই চিলেন।
মাওলানা আব্দুল হক জালালাবাদী জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের ও সরকারি ঢাকা আলিয়া মাদরাসার মুহাদ্দিস ছিলেন।
আজ বৃহস্পতিবার সিলেট মাজার মসজিদ চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরাস্থানে তার লাশ দাফনের কথা রয়েছে।









