পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশইনের কোনো ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুন মাসে ভারত অথবা চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী আমাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ সময় আমরা দুই দেশের সম্পর্কোন্নয়নে ব্যাপক আলোচনা করব।
তিনি আরও বলেন, চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে। বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং শিডিউলের সমন্বয় করে এই সফরের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে।











