spot_img
spot_img

১৮ দিনের রিমান্ড শেষে মাওলানা মামুনুল হককে কারাগারে প্রেরণ

পৃথক ছয় মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে মাওলানা মামুনুল হককে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৫ জুন) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাওছার আলমের আদালতে শুনানি শেষে তাকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে।

মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে করা ছয় মামলার মধ্যে তিনটি করেছে জেলা পুলিশ, দুটি করেছে সিআইডি এবং একটি করেছে পিবিআই।

পিবিআইয়ের করা মামলায় গত বুধবার (২ জুন) সর্বশেষ মাওলানা মামুনুল হককে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ