সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফোরণে নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশের সকল মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুফাচ্ছির হুসাইন।
রোববার (৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে তিনি এ দাবি করেন।
তারা বলেছেন, বিএম ডিপোতে কিভাবে আগুন লেগেছে তা সুষ্ঠুভাবে খতিয়ে দেখার জন্য নীতিবান দায়িত্বশীলদের মাধ্যমে তদন্ত করে তা সবার সামনে প্রকাশ করতে হবে।
নেতৃদ্বয় অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ ও আহতদেরকে সুচিকিৎসা প্রদানে সরকার, মালিকপক্ষ ও বিত্তশালীদের প্রতি আহ্বান জানান।










