spot_img

দলের নিবন্ধনে ডিসকাউন্ট নেই, শতভাগ শর্তই পূরণ করতে হবে : ইসি আলমগীর

ইতোমধ্যে নিবন্ধন প্রত্যাশী ১২টি দলের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

আজ সোমবার (৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মুহাম্মাদ আলমগীর।

নির্বাচন কমিশনার মুহাম্মাদ আলমগীর বলেন, মাঠ কর্মকর্তাদের দলীয় কার্যালয় ও কমিটির বিষয়ে তথ্য পাঠাতে সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। হয়ত আসতে আরও দু-একদিন সময় লাগবে।

কেন্দ্রীয় কার্যালয় ও কমিটির বিষয়ে ১২টি দলের তথ্যই কমিশন পেয়েছে জানিয়ে তিনি বলেন, কিন্তু জেলার তথ্য পুরোপুরি পাইনি। কোনোটা ৭০ শতাংশ, কোনোটার ৫০ শতাংশ, কোনোটার ৪০ শতাংশ এসেছে। আর উপজেলার তথ্য ৪০ শতাংশ পর্যন্ত এসেছে। আগামী তিন-চারদিন পর যথাযথ তথ্যটা আমরা বলতে পারব কী পেয়েছি।

প্রক্রিয়াটা আইনেই বলা আছে উল্লেখ করে এই কমিশনার বলেন, মাঠের তথ্য আর আমাদের কাছে কাগজপত্র যা জমা দিয়েছে দলগুলো তা এ সংক্রান্ত কমিটি মিলিয়ে দেখবে। তারপর সেই কমিটি প্রতিবেদন কমিশনের কাছে উপস্থাপন করবেন। এরপর প্রাথমিক তালিকা আপত্তির জন্য প্রকাশ করা হবে। যে কেউ আপত্তি দিতে পারবে। আপত্তি এলে শুনানি হবে। না এলে শুনানি হবে না। এরপর চূড়ান্ত তালিকা করা হবে।

তিনি বলেন, আমাদের টার্গেট জুনের মধ্যে নিবন্ধনের কাজ সম্পন্ন করা। কোনো কারণে আপত্তি শুনানিতে দেরি হলে এটা জুলাইতে যেতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ