spot_img

করোনা টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ বছর

মহামারী করোনার টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ বছর করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা করোনার টিকা প্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারছেন।

কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরাসহ তিন ক্যাটাগরির মানুষদের টিকা প্রদানের জন্য নিবন্ধন শুরু হয়। আগামী বৃহস্পতিবার থেকে গণটিকা কার্যক্রমের নিবন্ধন চালু হতে যাচ্ছে বলে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ