spot_img
spot_img

জাপানে প্রবল বৃষ্টিতে ভূমিধসে ৮০ জন নিখোঁজ

জাপানের সাগরতীরবর্তী শহর আতামিতে শনিবার (৩ জুলাই) প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে এখন পর্যন্ত নারীসহ অন্তত তিনজন নিহত এবং ৮০ জন নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কয়েক হাজারেরও বেশি উদ্ধারকর্মী নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

রাষ্ট্রায়ত্ত এনএইচকে টেলিভিশনকে এক ব্যক্তি বলেন, আমরা মা এখনও নিখোঁজ। এখানে এ ধরনের কোনো ঘটনা ঘটতে পারে তা কল্পনাও করিনি। ৭৫ বছর বয়সী এক ব্যক্তি জানান, তার অপর পাশের ঘরটি কাদার স্রোতে ভেসে গেছে আর সেখানে যে দম্পতি থাকতো তারা নিখোঁজ রয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়া সব লোককে উদ্ধার করতে চাই আমরা। পুলিশ, দমকল কর্মী ও সামরিক বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে সব ধরনের সহায়তা দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

জাপান সরকারের মুখপাত্র হিরোকি ওনুমা রয়টার্সকে তৃতীয় আরেকজনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছিলেন, আতামিতে ১১৩ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আজ সোমবার দুপুরের মধ্যে নিখোঁজদের সংখ্যা হ্রাস পেয়ে প্রায় ৮০ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে।

সূত্র: বার্তা সংস্থা কিয়োদো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ