স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকার পতন নিয়ে বিএনপি দিবাস্বপ্ন দেখছে। তারা জনগণ থেকে দূরে সরে গিয়েছে। জনগণ তাদেরকে ত্যাগ করেছে। কাজেই তারা অনেক কথা বলেন, যেগুলোর বাস্তবতার সাথে মিল নেই। এই বন্যায় সরকার কী করছে সেটা আপনারা দেখছেন। তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন এখানে চলে আসার জন্য। আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যতখানি আছে ব্যবস্থা নিতে। সবাই মিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি বলেই আজকে আমরা এই জায়গাটাতে আসতে পেরেছি।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জে আইনশৃঙ্খলা ও ত্রাণ কার্যক্রমসহ সার্বিক বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্মরণকালের এই ভয়াবহ এই বন্যায় জনগণের পাশে থেকে সবকিছু করবে সরকার।তাদের পুনর্বাসনের জন্য সবধরণের উদ্যোগ নেওয়া হবে। দুর্যোগ মোকাবেলায় সকল বাহিনীকে আরও যুগোপযোগী করতে সবধরনের সুরক্ষা-সামগ্রী প্রদান করা হবে।










