বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

লক্ষ্মীপুরে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় হারুনুর রশিদ হারুন (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ আগস্ট) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহ ধর্মপুর গ্রামের বটের পুকুরপাড়ে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত হারুন স্থানীয় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত হোসেন আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুন তার বাড়ির পাশে বটের পুকুর পাড়ে রাত সাড়ে ৮টার দিকে বাবুলের চায়ের দোকানে আড্ডারত অবস্থায় ছিলেন। হঠাৎ সিএনজিযোগে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত এসে অতর্কিতে তার উপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাতের কব্জি, পা ও মাথায় রক্তাক্ত জখম করে। এসময় আতঙ্ক ছড়াতে কয়েকটি ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় বলে জানান স্থানীয়রা।

পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর অবস্থার অবনতিতে রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। কুমিল্লা বিশ্বরোড এলাকায় পৌঁছানোর পর রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ