spot_img
spot_img

অক্সিজেনের অভাবেই মারা গেলেন অক্সিজেন ব্যবসায়ী মিশকাতুল ইসলাম

বরগুনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ব্যবসায়ী মিসকাতুল ইসলাম মিলন শিকদার।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত অ্যাডভোকেট নুরুল ইসলাম শিকদারের ছেলে। মিলন পেশায় অক্সিজেন ব্যবসায়ী ছিলেন।

মিসকাতুল ইসলাম মিলন শিকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক মেহেদী হাসান।

জানা যায়, চারদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মিসকাতুল ইসলাম মিলন শিকদার। চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। এ সময় অক্সিজেন লেভেল কমে গেলে মিসকাতুল ইসলাম মিলন শিকদার মারা যান। তিনি অ্যাজমা সমস্যায়ও ভুগছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ