আমেরিকান বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের ইতিমধ্যে নিজ দেশে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
এবার (বুধবার) ব্রিটেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রিটিশ বাহিনীর সঙ্গে যেসব দোভাষী কাজ করেছেন, তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের ওই দেশে পুনর্বাসন করা হবে।
ব্রিটেনের বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের জন্য কিছু করছে না ব্রিটিশ সরকার—এমন সমালোচনা শুরু হয়েছিল। সাবেক সামরিক কর্মকর্তারা এ নিয়ে সমালোচনা করেন। এরপর ব্রিটিশ সরকার এমন পদক্ষেপ নিল।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করেছেন—এমন ৫০০ আফগান ও তাঁদের পরিবারের সদস্যদের পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই ৫০০ আফগান কর্মী ও তাঁদের পরিবারের সদস্য মিলিয়ে মোট সংখ্যা প্রায় আড়াই হাজার।
এই আড়াই হাজার আফগানকে যত দ্রুত সম্ভব যুক্তরাজ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন দুই মন্ত্রী।
উৎস, এএফপি












