spot_img
spot_img

সমর্থন আদায়ে মিয়ানমার সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সমর্থন আদায়ে সফর করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বুধবার (৩ আগস্ট) মিয়ানমারের জান্তা প্রধান মিন অং লাইংয়ের সাথে সাক্ষাৎ করেন তিনি।

নেইপিদোর সেই বৈঠকে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করেন এই দুই নেতা।

ল্যাভরভ জানান, সামরিক সরকারের পদক্ষেপে সংহতি প্রকাশ করে রাশিয়া। তাছাড়া, ২০২৩ সালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে; এমন প্রত্যাশা জানান ল্যাভরভ।

মিয়ানমার জান্তার অন্যতম মিত্র পুতিন প্রশাসন। একইসাথে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। মানবাধিকার কর্মীদের অভিযোগ, গেলো বছরের অভ্যুত্থানে সেনাবাহিনীকে অস্ত্র সহযোগিতা দিয়েছিলো মস্কো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ