spot_img
spot_img

মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল যাবেন অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া এভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠান আয়োজন করেছে সরকার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্য অংশ নেবেন। বাকি সদস্যরা হলেন, বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ।

সোমবার (৪ আগস্ট) গুলশানে চেয়ারপারসন অফিসে বিএনপি স্থায়ী কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বৈঠক শেষ হয়েছে সাড়ে ১০টায়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ