spot_img
spot_img

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি; রাজধানীতে জামায়াতের সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের একবছর বর্ষপূর্তি উপলক্ষ্যে গণমিছিল ও সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মহাখালীতে এই গণমিছিল ও সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মো. তাহের বলেন, আওয়ামী লীগ আর দেশে ফিরতে পারবে না। কেউ আবার ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ তাদেরও প্রতিহত করবে। স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের উপর যেকোনো ধরনের হুমকি জামায়াত প্রতিহত করবে বলে জানান তিনি।

ডা. তাহের বলেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। যারা পিআর চায় না, তারা জনপ্রিয়তা নয় বরং চাঁদাবাজির অর্থ ও সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘দেশের কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা; তাই এ বিষয়ে কোনো বিভেদ সৃষ্টির সুযোগ নেই।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ