spot_img
spot_img

দেশজুড়ে ঘৃণা ছড়াচ্ছেন মোদি: রাহুল গান্ধী

২০২৪ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠছে ভারতের রাজনীতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মোদি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মাঠে নামছে প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস।

বিজেপির কঠোর সমালোচনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, দেশজুড়ে ঘৃণা ছড়াচ্ছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রতিটি মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়। নিত্যপণ্যের দাম, বেকারত্ব বেড়েই চলেছে। বিজেপি ক্ষমতা গ্রহণের পর থেকেই জিনিসপত্রের দাম বাড়ছে। ঘৃণা বাড়ছে। বিদ্বেষ বাড়ছে।

রোববার (৪ সেপ্টেম্বর) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে জনসমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজেপি এবং আরএসএস ভারতকে ভাগ করতে চাইছে অভিযোগ করে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবি জানান রাহুল গান্ধী। বলেন, মোদির বিরুদ্ধে কথা বললেই ইডির মাধ্যমে ভয় দেখানো হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ