spot_img
spot_img

ডেংগু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। তিনি দেশবাসীর দোয়া কামনা করেছেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে চরমোনাই পীর মুফতী রেজাউল করীম মুফতী ফয়জুল করীমের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এদিকে এক ফেসবুক পোস্টে মুফতী ফয়জুল করীম ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে ফজলুল করিম মুজাহিদ।

সেখানে তিনি উল্লেখ করে লিখেছেন, ‘আব্বুর প্রধান সমস্যা তার ডেঙ্গু পজিটিভ ছিল এবং প্রস্রাবে মারাত্মক পর্যায়ের ইনফেকশন। ডেঙ্গুর এমন ভেরিয়েন্ট ছিল যে, দুইবার আগে টেস্ট করার পরেও ধরা পরেনি। পরবর্তীতে গভীর পর্যবেক্ষণের পর ডাক্তাররা শিওর হন যে, তার ডেঙ্গু পজিটিভ। যার কারণে তার রক্তের ভিতর ভয়াবহ সমস্যা হয়েছে- হার্ড, কিডনি ও লিভারে এফেক্ট করেছে। ডাক্তাররা বললেন যে, আল্লাহ তায়ালা তাকে সেনসিটিভ এক পরিস্থিতি থেকে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ এখন কন্ডিশন অনেক ভালো। প্রথমে হার্ট নিয়ে যে ভয়টা ছিল, এনজিওগ্রাম করার যে একটা প্রশ্ন ছিল, সে ভয়টাও নেই এবং অন্যান্য অর্গানগুলোও অনেকটা স্বাভাবিক।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মুফতী ফয়জুল করীম গত ৩ সেপ্টেম্বর পুর্ব নির্ধারিত দলের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে খুলনা বাবরী চত্ত্বরে সমাবেশে যোগ দিতে নির্ধারিত সময়ের আগেই খুলনায় পৌঁছেন। কিন্তু হঠ্যাৎ শারিরিক অবস্থার অবনতি ঘটে, বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। ওই দিন খুলনায় চিকিৎসা গ্রহণ করেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার ৪ সেপ্টেম্বর ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

তবে তার স্বাস্থ্যের অবস্থা আলহামদুলিল্লাহ কিছুটা ভালোর দিকে। আল্লাহ চাহেতো বড় ধরণের কোন আশংকা নেই। নির্দিষ্ট সময় অবজারভেশন শেষে চিকিৎসকগণ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি এবং তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর আন্তরিক দোয়া কামনা করেছেন।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম গতকাল সন্ধ্যায় হাসপাতালে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ