spot_img
spot_img

খার্গ দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাংকারে আমেরিকার হামলা

ইরানের খার্গ দ্বীপের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে আমেরিকার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

শনিবার (৫ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার শিকার ট্যাংকারটি একটি ছোট আকারের নৌযান ছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের তেল রপ্তানি ব্যবস্থায় খার্গ দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির আনুমানিক ৯০ থেকে ৯৫ শতাংশ এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়।

এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের ইরানে হামলা শুরুর পর থেকে অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর জবাবে তেহরান দখলদার ইসরাইল এবং অঞ্চলজুড়ে আমেরিকার বিভিন্ন স্বার্থ ও স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

এর মধ্যেই গত ১৮ জুন হরমুজ প্রণালি দিয়ে অবাধ নৌচলাচলের বিষয়ে আমেরিকা ও ইরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। তবে প্রণালিটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুই পক্ষের মতবিরোধের কারণে সেই সমঝোতার বাস্তবায়ন স্থবির হয়ে রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ