spot_img
spot_img

বালুর ট্রাক সরাতে না পারা দল আমাদের পরামর্শ দিতে পারে না: সারজিস

বিরোধী দল হিসেবে অতীতে বিএনপির ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দিয়ে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অতীতে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়ে যারা রাস্তার বালুর ট্রাক সরাতে পারেনি, তারা আমাদের সমালোচনা করার নৈতিক অধিকার রাখে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, আজ বিকেলে জনাব তারেক রহমান মন্তব্য করেছেন—আমাদের এই বাংলাদেশে নাকি নতুন করে একটা দল আর কিছু মানুষ অরাজকতা শুরু করেছে! তাদেরকে নাকি প্রচলিত আইনের মধ্য দিয়ে মোকাবিলা করা হবে। তারেক রহমানকে আমরা বলতে চাই—আমরা অরাজকতা শুরু করি নাই।

তিনি বলেন, গ্যাসে লুটপাট, বিদ্যুতে লুটপাট, জ্বালানিতে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির মধ্য দিয়ে বিগত ছয় মাসেই তারা অরাজকতা শুরু করেছে।

তিনি আরও বলেন, যেই দল বালুর ট্রাক সরাতে পারে না, যেই দল বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিল—সেই দলের পরামর্শের প্রয়োজন আমাদের নাই। বিগত ১৬ বছর যারা বিভিন্নভাবে ভয় দেখিয়ে, আইনের মাধ্যমে মোকাবিলা করার চেষ্টা করেছে এবং বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছে, তাদের পরিণতি থেকে আপনারা শিক্ষা নেওয়া শুরু করুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ